বেগমগঞ্জের কাদিরপুরে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ

শেয়ার

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) নোয়াখালী থেকেঃ

নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউপির ৫ নং ওয়ার্ড রজণী ডাক্তার বাড়ি প্রকাশ মুক্তিযোদ্ধা নরেশ বাবুর বসত বাড়িতে ১৬ জানুয়ারী সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা খড়ের গাধা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

জানাযায়,১২ জানুয়ারী সংঘবদ্ধ চোরের দল ওই বাড়ির ১ টি ডিপ টিউবওয়েল চুরি করে নিয়ে যায়। এঘটনায় ওই বাড়ির সংখ্যালঘু পরিবার বৃন্দ চরম আতংকে নিরাপত্তাহীনতা ভুগছে। এঘটনায় সংখ্যালঘু সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়েছেন।

বেগমগন্জ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মীর জাহেদুল হক( রনি) জানান,খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত অফিসার পাঠিয়েছি। স্হানীয় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কে মুঠোফোনে কল করলে উনি রিসিভ করেননি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.