ইউক্রেন যুদ্ধের কমান্ডারকে সরিয়ে দিলেন পুতিন

শেয়ার

ইউক্রেন অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিযুক্তির মাত্র তিন মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো। সুরোভিকিনের জায়গায় নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। তিনিই এখন পুতিনের বিশেষ অভিযানের নেতৃত্ব দেবেন।

পূর্ব ইউক্রেনে একের পর এক পরাজয়ের পর রুশ বাহিনি যখন সেখানো আক্রমণ চালানো হচ্ছে বলে ঘোষণা দিল, ঠিক সেই সময়েই অভিযানের নেতৃত্বে পরিবর্তন আনলেন পুতিন। গেল বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। জেনারেল গেরাসিমভ তার পদে রয়েছেন ২০১২ সাল থেকে। সোভিয়েত পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করলেন।

নৃশংশ কৌশলের জন্য জেনারেল আরমাগেডন নামে পরিচিত সুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসেবে কাজ করবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.