আরও ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা : মন্ত্রী

শেয়ার

সরকার চলতি বছরে আরও ১৫ লাখ জনবল বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

শুক্রবার (৬ জানুয়ারি) সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মালয়েশিয়াতে লোক যাওয়া নিয়ে আপনারা (মিডিয়া) আমার মাথা খারাপ করে দিয়েছেন। সে দেশে এখন নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতেও যাওয়া শুরু হয়েছে।এবার গ্রিসের সঙ্গেও নতুন করে চুক্তি করেছে সরকার। ইতালিতেও যাচ্ছে। লিবিয়াতেও খোলার একটা ব্যবস্থা করে নেবো। আগামী দুএক বছরের মধ্যে চীনসহ আরও কয়েকটি দেশে শ্রমিক সংকট দেখা দিবে। সরকার এ সুযোগ কাজে লাগাবে।

তবে আমাদের বেআইনিভাবে যাওয়ার প্রবণতা বিষয়টি তুলে ধরে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, যারা চাকরিতে যান, তারা ওখানে গিয়ে অন্যত্র পালিয়ে যান। এ জন্য দেশের বদনাম হয়।

এ সময় বিদেশে যাওয়ার আগে কিছু না কিছু দক্ষতা নিয়ে যাওয়ার তাগিদ দেন মন্ত্রী। তা না হলে সাধারণ শ্রমিক হিসেবেই কাজ করতে হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.