ডিএমপির অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪৪

শেয়ার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২ জানুয়ারি) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬২ হাজার ৯৩০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১৩৯ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.