ই-অরেঞ্জ : বিএফআইইউ’র রিপোর্ট দায়সারা, ফের রিপোর্ট দাখিলের নির্দেশ

শেয়ার

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনকে দায়সারা বলছে হাইকোর্ট।

এজন্য কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটিতে ফের রিপোর্ট দাখিল ও সোহেল রানাকে দেশে আনতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।

গতকাল বুধবার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ।

সেখানে ই-অরেঞ্জের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এবং ভাই পুলিশ পরিদর্শক (বরখাস্ত) শেখ সোহেল রানার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.