কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, শিবিরকর্মী আটক

শেয়ার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রচার করায় শাহেদ আলী (২৫) নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ

শনিবার (৮ এপ্রিল) রাতে হাজিরহাট বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক শাহেদ আলী উপজেলার চর ফলকন গ্রামের ইমান আলীর ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে ফেসবুকের নিজ আইডি পোস্ট দিয়ে প্রচার করে শাহেদ আলী। এ ঘটনায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। সে জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.