নেত্রকোণায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এ.এইচ রফিকে গণসংবর্ধনা

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুরায়রা রফি।

গত ৬ সেপ্টেম্বর বিকালে নেত্রকোণার তার নিজ বাড়িতে আগমন উপলক্ষে র‌্যালী ও সংবর্ধনার আয়োজন করা হয়। নেত্রকোণা জেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ এইচ রফি তার নিজ শহরে আগমন উপলক্ষে নেত্রকোণার চল্লিশা থেকে র‌্যালীটি প্রদক্ষিণ করে সারা শহর, তারপর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

উক্ত র‍্যালির পর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হৃদম।

আরোও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সহ-জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরেফিন কায়সার শুভ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলিফ নাসের অনি,সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান বাধন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ টিপু,যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান প্রান্ত সহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীবৃন্দ সহ আওয়ামীলীগ যুবলীগ এবং অঙ্গসংগঠনের নেতারা

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.