কুষ্টিয়ায় শিশু ধ’র্ষণের মামলায় যাবজ্জীবন কারাদন্ড

শেয়ার

কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা ৫ বছরের শিশুকে ধ’র্ষণ মামলায় অভিযুক্ত আবু হানিফ ওরফে হানিফ দর্জি (৪৮) নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই সাথে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

রোববার (২৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম জনাকীর্ন আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত হলো- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাবাসপুর গ্রামের সোলাইমান ওরফে শলক মোল্লার ছেলে আবু হানিফ ওরফে হানিফ দজি।

২৮ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে ঐ শিশুর পিতা বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু হানিফ ওরফে হানিফ দর্জিকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৩৫।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ্যাড. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “কুমারখালী থানায় দায়ের করা ৯(১)/২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় মামলায় শিশু ধ’র্ষণের অভিযোগ দীর্ঘ সাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় দোষী সাব্যস্ত করে একমাত্র আসামী আবু হানিফ ওরফে হানিফ দর্জিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সহ ১ লাখ টাকা টাকা জরিমানা করেন আদেশ দিয়েছেন আদালত। উক্ত টাকা ভিক্টিমের ক্ষতিপূরণ হিসাবে গণ্য হবে বলে উল্লেখ করেন আদালত।”

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.