বিশ্বের শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেতা নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৫ শতাংশের বেশি রেটিং পেয়ে এক সমীক্ষায় তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন।
এছাড়া বেশ কয়েকটি সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্ব নেতাদের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন তিনি।
মার্কিন জরিপ সংস্থা মর্নিং কনসাল্টের এক সমীক্ষা অনুসারে, জনপ্রিয়তার দিক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরে আছেন মেক্সিকান প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
এক্ষেত্রে মেক্সিকান প্রেসিডেন্ট ৬৩ শতাংশ এবং ইতালির প্রধানমন্ত্রী ৫৪ শতাংশ রেটিং পেয়েছেন। প্রায় ২২ জন বিশ্ব নেতার মধ্যে মোদি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। এসব নেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪১ শতাংশ রেটিং পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছেন।
জো বাইডেনের পরে ৩৯ শতাংশ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কানাডার তরুণ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর পরের অবস্থানে আছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিশিদার রেটিং হলো ৩৮ শতাংশ।
বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, জার্মানি, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি নেতাদের জনপ্রিয়তার রেটিং প্রস্তুত করেছে মার্কিন জরিপ সংস্থা মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ও ২০২১ সালের নভেম্বরে মোদি বিশ্বের শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেতা নির্বাচিত হয়েছিলেন।
কীভাবে বিশ্বের শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেতা নির্বাচিত করে মর্নিং কনসাল্ট
যুক্তরাষ্ট্রের জরিপ সংস্থা মর্নিং কনসাল্ট বিশ্বব্যাপী বিভিন্ন নেতাদের জনপ্রিয়তার রেটিং প্রস্তুত করে সেখানকার রাজনৈতিক নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা ও ভোটের সমস্যাগুলোর ওপর তাৎক্ষণিক সমীক্ষা চালিয়ে।
এ কারণে সংস্থাটি প্রতিদিন সমগ্র বিশ্বে ২০ হাজারের বেশি সাক্ষাত্কার পরিচালনা করে।
