রৌমারীতে  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শেয়ার
সাব্বির মামুন (কুড়িগ্রাম ) প্রতিনিধি :
কুড়িগ্রামে রৌমারী উপজেলায় জঙ্গিবাদ ও সস্ত্রাস, জনসচেতনতা বৃদ্ধির ইভটিজিং বন্ধ, মাদককে না, বাল্যবিবাহ প্রতিরোধ,মানসম্মত শিক্ষা সম্পৃক্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৫ আগস্ট)ববেলা ১২ টার দিকে চর শৌলমারী ইউনিয়ন পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম।
এর আগে  চর শৌলমারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়, চর শৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর শৌলমারী দাখিল মাদ্রাসা, বাইটকামারি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি (ভার:), উপজেলা্ নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান,  আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাঊল ইসলাম মিনু, রৌমারী থানার  অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন,  চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একে এইচএম সাইদুর রহমান দুলাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, বিবাহ নিবন্ধক, মসজিদের ইমাম, পুরোহিত, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,  সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তি প্রমূখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.