মোঃবদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে রসুলপুর ইউনিয়ন এর জমিদারহাটে ২৫ আগস্ট বিকালে বঙ্গবন্ধু সহ নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ৩ ( বেগমগন্জ) আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আমিনুল হক ( মুন্না),উপজেলা আ. লীগ সদস্য সাবেক চৌমুহনী কলেজের ভিপি মেজবাহ উদ্দিন ( টুটুল), অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩নং রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ নরুল হোসেন সেলিম।
আরো বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক সহ আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
