মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবীতে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেনবাগ উপজেলা যুবলীগ।
২৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক আ.স. ম জাকারিয়া আল মামুন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিঠু ও আলমগীরের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সেনবাগ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানার মোড়ে এসে সমাবেশের পরিসমাপ্তি হয়।
