আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার সকালে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা। প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন খান এমপি বলেন, ‘উপজেলা ও পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের লোকজনের সহযোগিতা পেলে রামগঞ্জে চুরি, ডাকাতি ও মাদকমুক্ত করা সম্ভব।
সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এবার মোবাইল অপরাধীদের বিরুদ্ধেও হার্ড লাইনে কাজ করার আহবান জানান এমপি। এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি সহ এলাকার অবকাঠামো উন্নয়নে সবাইকে আরো সক্রিয় ভূমিকা পালন করার কথাও তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী,ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় কিশোর গ্যাং নিয়ন্ত্রন, নারী ও শিশু নির্যাতন রোধে স্কুল চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় ঘুরাঘুুরি, আড্ডাবাজি বন্ধে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিশেষ নজরদারীসহ সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও ১৭আগষ্ট রামগঞ্জ মডেল কলেজের এক ছাত্রীকে কলেজ থেকে আশার পথে সোনাপুর চৌরাস্তায় জোরপুর্বক মোবাইল ও সংঙ্গে থাকা টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই যুবককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।
এসময রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস দ্রুততম সময়ে ওই ইভটিজার চাঁদবাজকে গ্রেপ্তার করার আশ্বাস প্রদান করেন।
