বসুরহাটে গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেয়ার

নোয়াখালী প্রতিনিধি-

কোম্পানীগন্জের বসুরহাটে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ আগষ্ট ২০২২ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপর বর্বরোচিত ভয়াবহ গ্রেনেড হামলা হয়।

এ দিন মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমান সহ নিহত ২৪ জন নেতাকর্মীর স্বরণে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রোববার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভা বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সহ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.