৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করলে আইনি ব্যবস্থা

শেয়ার

সরকারকে ক্ষমতায় ‘টিকিয়ে’ রাখতে ভারতকে অনুরোধ করা নিয়ে বক্তব্যের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের পদত্যাগ চেয়ে উকিল নোটিস পাঠালেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সেখানে ‘শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের’ অভিযোগ আনা হয় আবদুল মোমেনের বিরুদ্ধে।

আজ রোববার রেজিস্ট্রি ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।

নোটিসে তিনি বলেন, ১৮ অগাস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’।

এই বক্তব্যের মাধ্যমে আপনি শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘন করেছেন। এ বক্তব্য সার্বভৌমত্বকে আঘাত করেছে।

নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আপনার (পররাষ্ট্রমন্ত্রী) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.