চট্টগ্রামে ছেলের গুলিতে মায়ের মৃত্যু

শেয়ার

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের গুলিতে এক মায়ের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মইনুর (৩০)।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা সদরের সামজার পাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারী পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আকতার (৫৫)।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মইনুরের। এ সময় মাকে মাথায় গুলি করেন তিনি। পরে স্থানীয়রা জেসমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত মইনুর পালিয়ে গেছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.