উত্তরায় গার্ডার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

শেয়ার

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় একটি প্রাইভেটকারের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং দুই জন আহত হয়েছেন।

এ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান; আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরার জসিম উদ্দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকারটিতে ২ শিশুসহ মোট ৬ জন যাত্রী ছিল। দুই শিশুসহ ঘটনাস্থলে চারজন মারা যায়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.