বৌভাত থেকে ফিরছিলেন নবদম্পতি; নিমিষেই শেষ সকল আনন্দ

শেয়ার

উত্তরার দুর্ঘটনায় কবলিত গাড়িতে ছিলেন নবদম্পতি ও তাদের কয়েকজন আত্মীয়স্বজন। নবদম্পতির বউ ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন তারা।

কিন্তু একসাথে কাটানো আনন্দময় সময় হঠাৎই রূপ নিলো আত্মীয় হারানোর বিষাদে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে উত্তরার জসীমউদ্দিন অ্যাভিনিউ সড়ক।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দুইজন। আহত হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) হচ্ছেন নবদম্পতি। তারা বসেছিলেন প্রাইভেটকারের পেছনের সিটে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন। নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। জান্নাত ও জাকারিয়ার মা হচ্ছেন নিহত ঝর্ণা। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ দুর্ঘটনায় উদ্ধার কাজে যোগ দিতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে আছে পুলিশ ও র‍্যাব।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.