এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা

শেয়ার

সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল  ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর  গুলশানে এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।

এর আগে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস।

এবাদতকে এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে। দীর্ঘদিন পর  ফেরানো হয়েছে সাব্বির রহমানকে।

এশিয়া কাপের জন্য ১৭ জনের  স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.