মানবতার ফেরিওয়ালা কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম

শেয়ার
মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট থানার  ( ওসি) রফিকুল ইসলাম মানবতার ফেরিওয়ালা। শারীরিক প্রতিবন্ধী মহিলা  নাসরিন আক্তার পিতা মোঃ গোলাম মাওলা সাং ইন্দ্রপুর  ৬ নং ওয়ার্ড কবিরহাট  পৌরসভা এর চিকিৎসার জন্য ভাই সাইফুল ইসলাম সূদুর প্রবাস কুয়েত থেকে ২০ হাজার  টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর সময় ভুলবশত অজ্ঞাতনামা ব্যক্তির বিকাশ নাম্বারে চলে যায়।
উক্ত বিষয়ে  প্রতিবন্ধী মহিলা নাছরিন আক্তার থানায় ডায়রি  আবেদন করলে কবিরহাট থানার জিডি নং ৬২  ২/৮/২০২২ ডায়রিভুক্ত হয়।
নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামের দিক নির্দেশনায়  ওসি রফিকুল  ইসলামের তও্বাবধানে এস.  আই এনামুল হক দিপু তথ্য প্রযুক্তি  ব্যবহারের মাধ্যমে উক্ত টাকা  উদ্ধার  করে প্রতিবন্ধী মহিলা নাসরিন আক্তার কে বুঝিয়ে দেয়া হয়। তিনি টাকা পেয়ে খুশিতে কান্না করে এসপি / ওসি সহ  সকল পুলিশের জন্য আল্লাহর নিকট দোয়া করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.