রেকর্ড গড়ে উইন্ডিজকে হারাল ভারতীয় স্পিনাররা

শেয়ার

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী দল।

রোববার (৭ আগস্ট) লন্ডারহিলে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ার ও দিপক হোডার দারুণ ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ পায় ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় স্পিনারদের ইতিহাসগড়া বোলিংয়ে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির ১০ উইকেটই নেন ভারতের স্পিনাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার ঘটল এমন কিছু।

শ্রেয়াস আইয়ার ও ইশান কিশানের ব্যাটে ভালো শুরু পায় ভারত। ২৮ বলে ৩৮ রানের জুটি গড়েন তারা। পঞ্চম ওভারে বল করতে এসে কিশানকে বিদায় করে এই জুটি ভাঙেন ডমিনিক ড্রেকস। ১১ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার।

এরপর ব্যাট করতে নামা হোডাকে নিয়ে দারুণ জুটি গড়েন শ্রেয়াস। ৪৪ বলে ৭৬ রানের এই জুটি ভাঙে হোডা বিদায় নিলে। ২৫ বলে ৩৮ রান করে উইকেট হারিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.