লঞ্চে দ্বিগুণ ভাড়া হচ্ছে না, প্রজ্ঞাপন বুধবার

শেয়ার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিপরীতে লঞ্চ মালিকরা দ্বিগুণভাবে প্রস্তাব জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বি আইডব্লিউটিএ) একটি চিঠি দেয়। কিন্তু লঞ্চের ভাড়া দ্বিগুণ হচ্ছে না এমনটা সাফ জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।

তবে লঞ্চের ভাড়া কত হচ্ছে তা জানিয়ে আগামী বুধবার প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া পুনর্নিধারণে নৌ-পরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে।

সেই কমিটি ভাড়া পুনর্নিধারণ করে জমা দিলে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আজ সোমবার লঞ্চ মালিকদের নিয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানান নৌ পরিবহন সচিব।

বৈঠক শেষে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল বলেন , কমিটি আজকের মধ্যেই ভাড়ার হার ঠিক করবে। এরপর ১০ আগস্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এ বিষয়ে নৌ পরিবহনসচিব মোস্তফা কামাল বলেন, যাত্রীর লঞ্চভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব মালিক সমিতি দিয়েছে তা অযৌক্তিক। ভাড়া এত বাড়ানো হবে না; আরো কম হবে। ভাড়া পুনর্নিধারণের আগপর্যন্ত বর্তমান ভাড়া কার্যকর থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.