ভোলায় বিএনপির হরতাল চলছে আজ

শেয়ার

ভোলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল পুলিশের কঠোর পাহারার মধ্য দিয়ে চলছে  আজ ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল পৌনে ৮টায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় জেলা কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এরই মধ্যে কেন্দ্রীয় বিএনপি গঠিত ১০ সদস্যের অনুসন্ধান টিমের সদস্যরা ভোলায় এসে পৌঁছেছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহাজনপট্টি জেলা বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ কঠোর অবস্থান নেয়। তবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাস্তাঘাটে চলাচল ছিল অনেকটা স্বাভাবিক।

স্থানীয় নেতারা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে আসা কেন্দ্রীয় টিমের সদস্যরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.