সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। দল থেকে বাদ পড়লেন হাসান আলি।
মঙ্গলবার এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে আসর।
পাকিস্তানের এশিয়া কাপ দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহ নেওয়াজ দাহানি, উসমান কাদির।
