চায়ের আগে চাই কেয়ারটেকার সরকার; ফখরুল

শেয়ার

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ে চায়ের নিমন্ত্রণে যাওয়ার আগে কেয়ারটেকার সরকারের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি ও লুটপাটের খেসারত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৩ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্যে বলেছেন, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যায়, তাহলে চা খাওয়াবেন। এ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, তার আগে বলে দেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মেনে নিচ্ছি। সেটা বলে দেন, সেখানে চা-টা খাওয়ালে অসুবিধা নেই। আগে ঘোষণা করুন কেয়ারটেকার সরকার মেনে নেবেন।

অ্যাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন অ্যাবের সদস্য সচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সহ সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মাহবুব আলম, শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.