লক্ষ্মীপুর জেলা পরিষদের ১ম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

শেয়ার

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাফাজ্জাল হোসেন। বুধবার দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্ধীতায় ফরিদা ইয়াসমিন লিকা ২য় প্যানেল চেয়ারম্যান ও মুজাহিদুল ইসলাম দিদার ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়।

 

নির্বাচনে তাফাজ্জাল হোসেন ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্ধী মাহাবুবুল হক মাহাবুব পেয়েছেন ৮ ভোট। নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম, সাধারণ ও সংরক্ষিত সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.