নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটি, জেলা টাস্কফোর্স (চোরাচালান নিরোধ) কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি ও জেলা আইন-শৃঙ্খলা রিভিউ কমিটির জুলাই ২০২২ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ ( মনোহরদী-বেলাব) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এবং নরসিংদী-৩ শিবপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জহিরুল হক ভূঁঞা মোহন এমপি।

সকলকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে এবং সাম্প্রতিক বিদ্যুৎ ঘাটতি বিষয়ক তথ্য সঠিকভাবে উপস্থাপন ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহবান রেখে সভাপতি তাঁর বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ প্রতিরোধ, ইভটিজিং ও কিশোর অপরাধসহ সামাজিক অসংগতি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন বিভাগের প্রদানগণসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.