রাশিয়াকে শত শত ড্রোন দিচ্ছে ইরান

শেয়ার

‘ইউক্রেন হামলায় ব্যবহারের জন্য রাশিয়াকে শত শত ড্রোন দেওয়ার পরিকল্পনা করছে ইরান। উপযুক্ত তথ্য-প্রমাণ না থাকা সত্ত্বেও এ দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ দাবির বিষয়ে বিবিসি তাৎক্ষণিকভাবে মস্কো বা তেহরানের কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি। ।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন , যুক্তরাষ্ট্রের কাছে যেসব তথ্য এসেছে তাতে ইরান তাদের ড্রোন ব্যবহারে রুশ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এমন ইঙ্গিতও মিলেছে।

ইরান এরই মধ্যে রাশিয়াকে সেসব ড্রোন পাঠিয়ে দিয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি, বলেছেন তিনি। ইউক্রেন যুদ্ধে ড্রোন খুবই গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে।

সুলিভান বলেছেন, ইরানের ড্রোন এর আগে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় ব্যবহৃত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ইসরাইল ও সৌদি আরব সফরে যাচ্ছেন, তার আগে আগেই সুলিভান রাশিয়াকে ইরান ড্রোন সরবরাহ করতে যাচ্ছে এমন বিস্ফোরক দাবি করলেন।

জার্মানিসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করলেন জেলেনস্কি : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানিসহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বরখাস্ত করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.