টিভি পর্দা এবারও শ্রাবণ্য তৌহিদা

শেয়ার

শ্রাবণ্য তৌহিদা উপস্থাপনা দিয়ে পরিচিতি পাওয়া এবার ঈদ উৎসবকে ঘিরে হাজির হচ্ছেন আলোচিত সংখ্যক শো নিয়ে, একইসঙ্গে অভিনয়ে করেছেন তিনটি নাটকে।

জানা গেছে, কুকিং শো, একঝাঁক জনপ্রিয় তারকাদের নিয়ে লাইভ শো, তারকাদের নিয়ে মজার শো, সাতজন ক্রিকেটারদের নিয়ে ঈদ শো- সব মিলিয়ে ৩০টির মতো শো করছেন শ্রাবণ্য তৌহিদা।

এসব বিভিন্ন শো-এর অতিথিরা হলেন পূর্ণিমা, অপু বিশ্বাস, অনন্ত জলিল, মিম, ববি, বর্ষা, নিরব, সিয়াম ও রাফসানসহ অনেকে। কুকিং শো-এর অতিথি টমি খান! ক্রিকেটারদের শো-তে আছে হাবিবুল বাশার, আশরাফুল ও আলামীনসহ সাতজন।

শ্রাবণ্য গণমাধ্যমকে জানিয়েছেন, গত ঈদে ২৭ টি শো করেছিলাম, এবার ৩০টি। সবগুলো টিভিতে প্রচার হচ্ছে। এবার সেলেব্রেটি টক শো লাইভ করছি, নতুন অভিজ্ঞতা দিয়ে।

উপস্থাপনার পাশাপাশি ডাক্তারি পেশায় জড়িত শ্রাবণ্য । ডাক্তারি আমার পেশা হলেও উপস্থাপনা, অভিনয় ও টিভিসি হলো প্যাশন। সবার সাপোর্ট পাই, ভালোবাসা পাই এ কারণেই কাজের এনার্জি পাই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.