আজ অফিস খুলছে

শেয়ার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে তিন দিনের সরকারি সাধারণ ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে আজ।

রবিবার দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি।

বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে আজ অফিস পাড়ায় যোগ দিচ্ছেন। খুলছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঢাকার বাইরে ঈদ উদযাপনে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আগামী রবিবার লাগবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.