নরসিংদীর প্রথিতযশা সাংবাদিক সরকার আদম আলীর জীবনাবসান

শেয়ার

মোঃ মোবারক, হোসেন নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর কিংবদন্তিতুল্য  সাংবাদিক সরকার আদম আলী দীর্ঘ রোগ ভোগের পর না ফেরার দেশে চলে গেলেন।

তিনি প্রতিষ্ঠা লগ্ন থেকেই দৈনিক ইনকিলাবের নরসিংদী জেলা প্রতিনিধি ও পরে ষ্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি নরসিংদী জেলা শহরের ব্রাম্মন্দী এলাকার বাসিন্দা ছিলেন। কর্ম জীবনে নানা ঘাত প্রতিঘাত মামলা হামলা ও আত্মগোপনের ইতিহাস রয়েছে তার। এক সময় ভাসানী ন্যাপ ও পরবর্তীতে বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন অনেকদিন। সাংবাদিকতায় একজন প্রতিবাদী ও ব্যতিক্রমিধারার সাংবাদিকতার চর্চা ছিলো তার। ব্যক্তিগত জীবনে স্ত্রী ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।

নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন সরকার আদম আলী। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এ সাংবাদিক। তার জীবনের শেষ ক’ বছর তিনি প্রচন্ড আর্থিক বিপর্যস্ত অবস্থায় ছিলেন ও প্রায় নির্জন জীবন যাপন করছিলেন আদম আলী। প্রায় ৪০ বছর সাংবাদিকতায় যুক্ত থাকা সরকার আদম আলীর আজ শুক্রবার (৮ই জুলাই) মারাত্মক অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেয়ার পথে সকাল সাড়ে ৯ টার দিকে রাস্তায় তার মৃত্যু ঘটে বলে তার পারিবারিক সূত্রে জানাযায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন। আজ বাদ আসর নরসিংদীর ব্রাম্মন্দী বায়তুল আমান জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তার ঘনিষ্ঠজন সূত্র জানিয়েছে। প্রবীণ এই সাংবাদিকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.