শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা , মিনায় হাজিরা

শেয়ার

শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার করোনার বিধিনিষেধের কড়াকড়ি না থাকায় বেশির ভাগ অংশগ্রহণকারী মাস্ক ছাড়া হজে যোগ দেন।

 মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন তাবুর শহর বলে পরিচিত ঐতিহাসিক মিনায়। বুধবার ( ০৭ জুলাই) তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ তাওয়াফ করেন। এর মধ্যদিয়ে শুরু হয়ে গেছে এবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

 বুধবার গত রাত  থেকেই তারা মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে এরই মধ্যে পৌঁছে গেছেন। বাকিরা আজ সেখানে সমবেত হবেন।

মিনায় হাজিরা  ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত আদায় করবেন।  এরপর শুক্রবার ফজরের নামাজ আদায় করে তারা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.