নরসিংদীতে নব-নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন

শেয়ার
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে নবম ধাপে অনুষ্ঠিত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ই জুলাই) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া এই তিনটি ইউনিয়নের নব-নির্বাচিত ৩জন চেয়ারম্যানগণকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
শপথ বাক্য শেষে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে অভিনন্দন জানিয়ে এবং তাঁদের দায়িত্ব, প্রয়োজনীয় আইন বিধি ও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, কোনরূপ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্ব-স্ব এলাকার জনগনের আর্থসামাজিক জীবনমান উন্নয়নে কাজ করার জন্য তাঁদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে।
গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয় সেদিকে খেয়াল রাখবেন। ওয়ারিশ সনদ ও নাগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন। ইউনিয়ন পরিষদ জনগনের আশা ও ভরসাস্থল।
আপনি সবার জন্য। কে আপনাকে ভোট দিল বা না দিল তা দেখবেন না। আপনাদের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি ও মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.