এসএসসি পরীক্ষা আগস্টে

শেয়ার

সারাদেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি গণমাধ্যমকে জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে নেয়া হবে।

রবিবার আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমাদের। তবে বন্যা পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। পরীক্ষার সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.