গোপালপুর ও মৈনট ঘাটে দ্রুত ফেরি চালুর দাবি এলাকাবাসীর

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি)

স্বপ্নের পদ্মা সেতু এবছরের ২৫ জুন বাস্তবে রূপ নিয়েছে সেখানে থাকা ফেরি গুলো ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর ও ঢাকার দোহারের মৈনট ঘাটের ফেরি চলাচলের বিকল্প রুট হিসেবে বিবেচনা করার দাবি তুলেছে দুই পারের এলাকাবাসী।

বিগত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরোজমিনে রুট পরিদর্শনের কথাও বলেছেন তারা, এলাকাবাসী বলেন বর্ষার সময় নদী পারাপারের ঢেউ ভয়াবহ রূপ নেয়, বর্তমানে ফেরি ছাড়া টলার, স্পিড বোর্ড সহ অনেক নৌযান চলাচল করেন।

এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীদের বেশিরভাগই গোপালপুর হতে মৈনট ঘাট দিয়ে ট্রলার ও স্পিড বোর্ডে ঢেউয়ের তালে তালে জীবনকে বাজি রেখে ভিজে পদ্মা নদী পার হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.