পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গান গাইলেন সংসদ সদস্য মমতাজ বেগম।
মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গান করলেন এম পি মমতাজ।
বাজেট আলোচনায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ প্রথমে গান, ‘আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।’
মমতাজ তার বক্তব্যে বিএনপি সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। আলোচনার এক পর্যায়ে মমতাজ বলেন, ‘এখন নারীরা শাড়ি-গয়না চায় না।’ এরপর তিনি গেয়ে ওঠেন, ‘চাই না গয়না চাই না শাড়ি/নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি।’
