রামগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০পিস ইয়বা ট্যাবলেটসহ মিল্লাত শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মিল্লাত রামগঞ্জ উপজেলাধীন ভাটরা গ্রামের আবদুল মান্নার শেখের ছেলে।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানা পুলিশ।এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামে দিঘীরপাড়া থেকে ২০ পিস ইয়াবাসহ মিল্লাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া নিশ্চিত করে জানান, মিল্লাতের বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.