পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া সেই যুবককে ৭ দিন রিমান্ড

শেয়ার

পদ্মা সেতুর  রেলিং থেকে নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি বায়েজিদ তালহার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের আদালত।

সোমবার  বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ বায়েজিদকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।

এ সময় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.