প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তাঁর দল প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ায় দেশের মানুষের কাছে নৌকা ছাড়া আর কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তারা (দেশবাসী) জানে, নৌকা আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক এবং নৌকা ছাড়া তাদের গতি নেই। কেননা, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে নিজের ভাগ্য গড়ার জন্য নয়, বরং অনেক মানুষের ভাগ্য গড়তে এবং জন্মলগ্ন থেকে সে আদর্শ নিয়েই রাজনীতি করে যাচ্ছে।’