৩ জেলার বন্যা পরিদর্শনে শেখ হাসিনা

শেয়ার

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি এ তিন জেলার বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন। নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা কবলিত এলাকাগুলো হেলিকপ্টারযোগে পরিদর্শন করবেন সরকার প্রধান।

সফরসূচি অনুযায়ী, বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করবে। পরে সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.