মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বাস,ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ই জুন) ভোর ৫টার দিকে নরসিংদী সদরের দপরিয়া ঢাকা-সিলেট মহাসড়ককের আব্দুল কাদির মোল্লা ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় সিলেট থেকে ঢাকাগামী আল-মোবারকা পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ভৈরবগামী একটি ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক রব মিয়ার মৃত্যু হয়।
আহত হয় বাস ও প্রাইভেটকারের ২ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায় বলে পুলিশ জানায়। নরসিংদী ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করি।
একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় বিস্তারিত জানাতে পারেননি তিনি। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
