তজুমদ্দিন প্রতিনিধি
জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যে দীর্ঘ ১১ বছর পর প্রথম ডিজিটাল জনশুমারি শুরু হলো।
সারাদেশের ন্যায় ভোলার তজুমদ্দিনেও গননাকারি গন বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউং পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ডিজিটাল শুমারিতে প্রশ্নপত্রের মাধ্যমে ৩৫ ধরনের তথ্যসহ আরও ১০টি সহায়ক তথ্য নেয়া হচ্ছে। এতে করে একজন নাগরিকের মোট ৪৫ ধরনের তথ্য সংগ্রহ করা হবে।
নিরাপত্তা ও সহজে তথ্য বিনিময়ের স্বার্থে দিনের বেলায় নিয়োজিত কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে। জোনাল অফিসার ও সুপারভাইজার দের নির্দেশনা অনুযায়ী এগিয়ে চলছে তথ্য সংগ্রহকারি গন। ১৫-২১জুন পযন্ত চলবে এই শুমারি ও গৃগগননা।মাঠপর্যায়ে সম্ভুপুরের জোনাল অফিসার জনাব আইয়ুব আলী গুরে বেড়াচ্ছেন সকল গননাকারি ও সুপারভাইজারদের কাছে।আইয়ুব আলী নিশ্চিত করতে চান যে কোন খানা যেন বাদ না পরে এবংসরকারের উন্নয়ন ও পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সকলের থেকে সঠিক তথ্য সংগ্রহ করে সুন্দর একটি শুমারী উপহার দিতে।
এবং সকল গননাকারি ও সুপারভাইজারদের সঠিক তথ্য সংগ্রহ করে সার্ভারে প্রেরনের নির্দেশ দেন।উপজেলা শুমারি সমন্বয়কারী মোঃহোসেন বলেন তজুমদ্দিন উপজেলার মোট ০৫টি ইউনিয়নের জন্য ৩১৮জন গননাকারি ও ৫৭জন সুপারভাইজার ০২ জন জোনাল অফিসার ও ০২ জন আইটি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী সরকারি জরিপ ও শুমারিতে সকলেই তথ্য দিতে বাদ্য।
