চরভদ্রাসন চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২২খ্রি. বুধবার সম্পন্ন হয়েছে ।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান বধু মৃধা ১৪০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

এর নিকটতম প্রতিদ্বন্দ্বি উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো:ফরহাদ হোসেন মৃধা পেয়েছেন ১২৬১ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল আলম বুধবার রাত সাড়ে ৯টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬৫০। নির্বাচনে কাস্টিং ভোটার সংখ্যা ২৮২১।এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান বধু মৃধা পেয়েছেন ১৪০৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো:ফরহাদ হোসেন মৃধা পেয়েছেন ১২৬১ ভোট। এ নির্বাচনে ১৫১ টি বাতিল ভোটে রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.