লক্ষ্মীপুরে বিপুল পরিমান বিয়ারসহ আটক-২

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকায় বিপুল পরিমান বিয়ারসহ কবির(৩৫) ও আক্তার হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কবির হোসেন চাটখিল উপজেলার আবদুল মালেকের ছেলে ও আক্তার হোসেন চন্দ্রগঞ্জ থানার আবদুল্যাহ মিয়ার ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সাখাওয়াত জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর অভিযান চালিয়ে ১৪৪ ক্যান বিয়ারসহ তাদের আটক করে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.