ইরানে ট্রেন লাইনচ্যুত, নিহত ১০

শেয়ার

ইরানে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। আংশিক লাইনচ্যুত হয়ে ট্রেনটির ১০ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৫০ জন।

 আজ বুধবার সকালের শুরুতে দক্ষিণ-পূর্ব ইরানের মরুভূমি শহর তাবাস এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।

বলা হয়েছে, ট্রেনের ৭টি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত এলাকায় অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং   উদ্ধারকারী দল গেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.