লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রার্থী মাহির কমিটি বানিজ্যের অডিও ফাঁস

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রার্থী ফাহাদ বিন কামাল মাহির কমিটি বানিজ্যের  একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী তানজুর রহমান রুবেলের কাছ থেকে পর পর ৩ লাখ টাকা কমিটি বানিজ্য করে বলে অভিযোগ  রয়েছে মাহির বিরুদ্ধে।

জানা যায়, জেলা ছাত্রলীগের সাবেক  সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কমিটিতে সর্বচ্চো পদে রাখবে প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্মীপুর জেলা  ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রার্থী ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি তানজুর রহমান রুবেলের কাছ থেকে প্রথম ২ লাখ  পরবর্তীতে আরো ১ লাখ টাকা নেয়। একপর্যায়ে রুবেলকে কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক করে জেলা ছাত্রলীগ।

তানজুর রহমান রুবেল জানায়, কমলনগর উপজেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটিতে  সভাপতি পদে রাখবে প্রতিশ্রুতি দিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নিশানের বন্ধু কলেজ ছাত্রলীগ সভাপতি ফাহাদ বিন কামাল মাহি আমার কাছ থেকে মোটা অংকের  টাকা নেয়। শেষ পর্যায়ে আমাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটিতে স্থান দেয়। যদিও আহ্বায়ক কমিটি হওয়ার কোন কথাই ছিলনা।

এবিষয়ে জানতে মাহিকে ফোন  করলে তিনি ফোন রিসিভ করেননি।

অডিও রেকর্ডটি হুবহু তুলে ধরা হল:-

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.