জয়পুরহাট প্রতিনিধি:
আজ মঙ্গলবার মোহাম্মদ মুজিবর রহমান ঢালী স্মৃতি মিলনায়তন, উপজেলা পরিষদ, জয়পুরহাট-এ বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা রোভার গ্রুপ সভাপতি ওয়ার্কশপ-২০২২ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জয়পুরহাট।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মজিদ, রোভার স্কাউটস কমিশনার, বাংলাদেশ রোভার স্কাউটস, জয়পুরহাট জেলা শাখা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বলেন, আমরা জানি রোভার স্কাউট এর একটা ঐতিহ্যবাহী গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য জয়পুরহাট জেলার রোভার স্কাউটদল।করোনাকালীন সময়ে রোভার স্কাউটরা নিজের জীবনকে বিপন্নকরে জনগণের সহায়তায় করোনা রুগীদের সবধরণের সেবা প্রদান করেছে। এসময় তাদের জন্য এটা চ্যালেঞ্জিং কাজ ছিল। যখন অন্যরা করোনার ভয়ে ভিতো হয়ে দরজা, জানালা বন্ধ করে ঘরের মধ্যে ছিলো তখন রোভাররা অসুস্থ, বিপন্ন মানুষদের বাড়ি বাড়ি অক্সিজেন থেকে শুরু করে বিপন্ন মানুষের কাছে খাবার পৌঁছিয়ে দেওয়া, দাফন ও সৎকার করা এইসব চ্যালেঞ্জিং কাজ গুলো আমাদের রোভার স্কাউটসরা করেছে। আর এই রোভারদের সাথে যারা জড়িত তাদের আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন যে, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করা হয়েছিল সেই চক্রান্ত আমরা জনগণের সহায়তায় মোকাবেলা করেছি। এই কারণে বাংলাদেশকে তারা জঙ্গী রাষ্ট্রের তোকমা লাগাতে পারেনি। আমরা বাংলাদেশকে সারা বিশ্বের নিকট শান্তি প্রিয় বাংলাদেশ, উন্নয়নের জনপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। এইযে আমাদের অর্জন গুলো এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা স্বপ্ন দেখছি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এটাকে বাধাগ্রস্থ করার জন্য অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র হয়ে আসছে। এই দেশকে কলঙ্কিত করার জন্য কোন কুচক্রী, কোন ষড়যন্ত্রকারী যাতে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত না করতে পারে, আমাদের অর্জনকে বাধাগ্রস্থ করতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুর রহমান রকেট, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, জয়পুরহাট জেলা শাখা ও প্রশাসক জেলা পরিষদ জয়পুরহাট, জনাব এস এম সোলায়মান আলী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর, জয়পুরহাট ও সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ জয়পুরহাট, জনাব মোঃ আরাফাত হোসেন, নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ, সদর, জয়পুরহাট, জনাব মোঃ মাহবুব মোরশেদুল আলম লেবু, সম্পাদক, রোভার স্কাউট, বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা রোভার, জনাব গোলাম মোস্তফা তিতাস, সহকারী কমিশনার (উন্নয়ন) রোভার স্কাউট, বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা রোভার, জনাব মোঃ আব্দুল আলিম সহকারী কমিশনার (জনসংযোগ মার্কেটিং)রোভার স্কাউট, বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা রোভার, জনাব মোঃ আমিনুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) রোভার স্কাউট, বাংলাদেশ স্কাউট, জয়পুরহাট জেলা রোভার সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কাউটসের সদস্যবৃন্দ।
