রায়পুরে শিশু ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

শেয়ার
লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের   রায়পুরে   পাঁচ   বছরের   শিশুকে   ধর্ষণের   দায়ে   সাকিল (১৮) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিশুর মা বাদী হয়ে যুবক সাকিলের বিরুদ্ধে রায়পুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)  রাতে  উপজেলার  চরবংশী  ইউনিয়নের   হাজীমারা   এলাকা থেকে অভিযুক্ত সাকিলকে আটক করে পুলিশ।
সাকিল ওই এলাকার  মনছুর দরবেশের বখাটে ছেলে।
শুক্রবার সকালে নির্যাতনের শিকার শিশুটিকে লক্ষ্মীপুর সদর  হাসপাতালে ডাক্তারি করা হয়।
রায়পুর থানার   ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার  বিকালে হাজীমারা এলাকার   দরবেশ   বাড়ির   সামনে   খেলা-ধুলা   করতে   গেলে   একই  এলাকার বখাটে   সাকিল   শিশুটিকে   চকলেট   দেওয়ার   লোভ   দেখায়।  পরে  সাকিল শিশুটিকে তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার সময় তার চিৎকারে শুনে এলাকার লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় বখাটে সাকিল পালিয়ে যায়। পরে পরিবারসহ স্থানীয়রা বিষয়টি   পুলিশকে   জানায়। খবর   পেয়ে   পুলিশ   অভিযান   চালিয়ে সাকিলকে  আটক   করে।  এ ঘটনায়  শিশুর মা বাদী হয়ে আটক সাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা   করেন। ডাক্তারি   পরীক্ষায়   ধর্ষণের   আলামত পাওয়া গেছে বলে জানান ওসি।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.