নরসিংদীতে স্ত্রী সন্তানসহ ৩ খুন

শেয়ার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে স্ত্রী সন্তানসহ চাঞ্চল্যকর ৩ খুনের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

১২ লক্ষ টাকা ঋণের বোঝা থেকে বাঁচতে ও প্রতিপক্ষকে ফাঁসাতে নরসিংদীর বেলাবতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলন জানানো হয়। মঙ্গলবার (২৪ মে) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেন (পিবিআই) এর কার্য্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেন (পিবিআই) এর পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান।

সংবাদ সম্মেলনে পিবিআই এর পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান জানায়, নিহত রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ মাদকাশক্ত ও জুয়ারী। জুয়ার টাকা যোগার করতে নিহত রাহিমা বেগমের নামে বিভিন্ন এনজিও, শ^শুর,শ্যালক ও সুদে টাকা নেয়া সহ মোট সাড়ে ৯ লক্ষ টাকা ঋণ নেয়। এই সকল ঋণ নিহত রাহিমা বেগমের নামে আনা হয়। যা সুদে আসলে ঋণের টাকা ১২ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। এই টাকা পরিশোধের জন্য নিহতের স্বামী গিয়াস উদ্দিনের উপর চাপ ছিল। সর্বশেষ জুয়া খেলার মতো কোন টাকা তার হাতে ছিল না। তাই বাড়ীর আঙ্গীনা থেকে কয়েকটি গাছ বিক্রি করেন। তা নেওয়ার সময় প্রতিবেশি চাচাতো ভাই রেনু মিয়ার সাথে ঝগড়া হয়। এরই মধ্যে সে জানতে পারে ঋণ গ্রহিতা ব্যক্তি মারা গেলে ঋণের টাকা মওকুফ হয়ে যায়। এই চিন্তা চেতনা থেকে গিয়াস উদ্দিন স্ত্রী রাহিমা বেগমকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন
রাতে বাড়ি ফিরে সন্তানদের সাথে ঘুমিয়ে পড়েন।

পরে রাত আড়াইটার দিয়ে স্ত্রীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে ও গরু জবাইয়ের ছুড়ি দিয়ে ছুড়িকাঘাত করে হত্যা করে। স্ত্রীকে হত্যার পর সন্তানরা সবাইকে বলে দিবে,এই ভয়ে গিয়াস সন্তানদেরকেও হত্যা করে। উল্লেখ্য: গত রোববার দিবাগত রাতে নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের শেখবাড়ি প্রতিপক্ষকে ফাঁসাতে ও ঋনের বোঝা থেকে বাঁচতে স্ত্রী রাহিমা বেগম (৩৫),তার ছেলে সন্তান রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা আক্তার (৭) কে হত্যা করে।
এসময় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.