রামগতিতে গৃহবধূর আত্মহত্যা

শেয়ার

রামগতি প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় হাসনা বেগম(৩০) নামের এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার চরলক্ষ্মী গ্রামের সেলিমের বাড়িতে আত্মহত্যার ওই ঘটনা ঘটে।

হাসনা বেগম চরলক্ষ্মী এলাকার যুবরাজের উদ্দিনের মেয়ে ও একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মৃত সেলিমের স্ত্রী। তার তিন পুত্র সন্তান রয়েছে। এবিষয়ে মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.